মুরাদ উদ্দিন চৌধুরী শিক্ষা বৃত্তি - ২০২৩ পরিক্ষা ও পুরস্কার বিতরণ সম্পন্ন




গতকাল ২ জুন ২০২৩ ইংরেজি শুক্রবার সন্ধ্যা ৭ঘটিকায় হারবাং হামেদিয়া দাখিল মাদ্রাসার হলরুমে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্থার পৃষ্টপোষক জনাব মুরাদ উদ্দিন চৌধুরী , সংস্থার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবু তৈয়ব , স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান জনাব ওসমান সরওয়ার রিমন , সদস্য জনাব মাওলানা নুরুল আমিন ফারুকি , বৃত্তি পরিক্ষার সহকারী পরিক্ষা নিয়ন্ত্রক জনাব প্রভাষক মোহাম্মদ হাশেম উদ্দিন , পরিক্ষা নিয়ন্ত্রক এসএম ইসকান্দর মির্জা চৌধুরী প্রমুখ। 


এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি জনাব আবুল হাশেম শাহ , সদস্য জনাব জমির উদ্দিন জমির , সদস্য জনাব মারুফুল ইসলাম সাইমুন , অর্থ সম্পাদক জনাব ইয়াছিন আরাফাত , সহ-প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আলাউদ্দিন ও প্রতিষ্টাতা জনাব মোহাম্মদ মিজানুর রহমান । উপস্থিত ছিলেন পূর্ব হারবাং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আব্দুল্লাহ আল মামুন সহ অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্টানের প্রতিনিধিরা। 


শুক্রবার (২জুন) সকাল নয়টায় মুরাদ উদ্দিন চৌধুরী শিক্ষা বৃত্তি - ২০২৩ এর পরিক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরিক্ষায় ১ম স্থান অর্জন করে পূর্ব হারবাং আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জনাব আবু সুফিয়ান , ২য় স্থান অর্জন করে একই প্রতিষ্টানের শিক্ষার্থী সুমাইয়া জান্নাত ইলা এবং ৩য় স্থান অর্জন করেন চকরিয়া গ্রামার স্কুলের শিক্ষার্থী ফারাহনুর আন্দলীভ নিছা। এছাড়াও মেধা তালিকার সেরা ১৫ জনকে সান্তনা পুরস্কার দেওয়া হয়।


আরও পড়ুন


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্ট

এসসিএস পরিবারের পরিক্ষা সামগ্রী বিতরণ

এসসিএস পরিবারের স্বপ্নদ্রষ্টার শুভ জন্মদিন

ডিএইচএল কর্তৃক পুরস্কারে ভূষিত হলেন এসসিএস' এর পৃষ্ঠপোষক

এসসিএস পরিবারের দুই সদস্যের স্বেচ্ছায় রক্তদান

স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ এর সাধারণ সদস্য সংগ্রহ চলছে