পোস্টগুলি

মুরাদ উদ্দিন চৌধুরী শিক্ষা বৃত্তি - ২০২৩ পরিক্ষা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

ছবি
গতকাল ২ জুন ২০২৩ ইংরেজি শুক্রবার সন্ধ্যা ৭ঘটিকায় হারবাং হামেদিয়া দাখিল মাদ্রাসার হলরুমে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্থার পৃষ্টপোষক জনাব মুরাদ উদ্দিন চৌধুরী , সংস্থার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবু তৈয়ব , স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান জনাব ওসমান সরওয়ার রিমন , সদস্য জনাব মাওলানা নুরুল আমিন ফারুকি , বৃত্তি পরিক্ষার সহকারী পরিক্ষা নিয়ন্ত্রক জনাব প্রভাষক মোহাম্মদ হাশেম উদ্দিন , পরিক্ষা নিয়ন্ত্রক এসএম ইসকান্দর মির্জা চৌধুরী প্রমুখ।  এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি জনাব আবুল হাশেম শাহ , সদস্য জনাব জমির উদ্দিন জমির , সদস্য জনাব মারুফুল ইসলাম সাইমুন , অর্থ সম্পাদক জনাব ইয়াছিন আরাফাত , সহ-প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আলাউদ্দিন ও প্রতিষ্টাতা জনাব মোহাম্মদ মিজানুর রহমান । উপস্থিত ছিলেন পূর্ব হারবাং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আব্দুল্লাহ আল মামুন সহ অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্টানের প্রতিনিধিরা।  শুক্রবার (২জুন) সকাল নয়টায় মুরাদ উদ্দিন চৌধুরী শিক্ষা বৃত্তি - ২০২৩ এর পরিক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরিক্ষায় ১ম স্থান অর্জন করে পূর্ব হার...

রমজানের উপহার বাসায় পৌঁছে দিলেন স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ

ছবি
চট্টগ্রাম মহানগর ৭নং ওয়ার্ড আলীনগর এলাকার দুটি অসহায় পরিবারের জন্য অনুরোধ এসেছিলো ; এর প্রেক্ষিতে আজ (২৬-০৩-২৩) স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ' এর পক্ষ থেকে পবিত্র রমজান মাসের উপহার (ইফতার সামগ্রী) বাসায় পৌঁছে দেওয়া হয়েছে (আলহামদুলিল্লাহ)৷  বিঃদ্রঃ কোন অসহায় পরিবারের জন্য ইফতার সামগ্রী প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন এই নম্বরে ০১৯২৫-৯৭৩৮৭৭ (চকরিয়া ও চট্টগ্রাম শহর)। আমাদের সামার্থ অনুযায়ী উপহার বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো - ইনশাআল্লাহ।

সড়ক দুর্ঘটনায় নিহত মাওলানার পরিবারের পাশে স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ।

ছবি
চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের আওতাধীন পাত্তারাঝিরি এলাকার বাসিন্দা সড়ক দুর্ঘটনায় নিহত মাওলানা ইসমাইল হোসেন সিদ্দিকীর পরিবারের পাশে দাড়িয়েছে মানবতার প্লাটফর্ম স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ।  আজ (শুক্রবার) জুমার নামাজের পূর্বে নিহতের বাড়িতে যান স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ'এর প্রতিনিধিদল। নিহত মাওলানার ছোট সন্তান ও পরিবারের খোঁজ খবর নেন প্রতিনিধিরা। সংস্থার প্রতিনিধি দলে ছিলেন পৃষ্টপোষক জনাব মুরাদ উদ্দিন চৌধুরী , প্রতিষ্টাতা ও চেয়ারম্যান জনাব মোহাম্মদ মিজানুর রহমান  , স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান ও প্রতিষ্টাতা সদস্য জনাব আব্দুল মালেক শাকির , সিনিয়র সহ-সভাপতি জনাব আবুল হাশেম শাহ , সাধারণ সম্পাদক জনাব আবু তৈয়ব , সদস্য জনাব আমজাদ হোসেন ও মোহাম্মদ রিদুয়ান।  স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে নিহত মাওলানার সন্তান ও ভাইয়ের হাতে পবিত্র রমজান মাস উপলক্ষে ১৫ দিনের ইফতার সামগ্রী তুলে দেন পৃষ্টপোষক জনাব মুরাদ উদ্দিন চৌধুরী সহ প্রতিনিধি দলের সদস্যরা।  নিহত মাওলানা ইসমাইল হোসেন সিদ্দিকী স্থানীয় মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ'এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন

ছবি
চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে অসহায় মানুষদের মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেন মানবতার প্লাটফর্ম স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ।  আজ (শুক্রবার) সকাল ১০ টায় হারবাং ইউনিয়নের আওতাধীন আব্দুল মালেক শাহ (রহ.) একাডেমি মিলনায়তনে ৫০টি পরিবারের প্রতিনিধিদের হাতে উপস্থিত অতিথিরা ইফতার সামগ্রী তুলে দেন।  উপস্থিত ছিলেন সংস্থার পৃষ্টপোষক জনাব মুরাদ উদ্দিন চৌধুরী , হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) জনাব অপু দে , আব্দুল মালেক শাহ (রহ.) একাডেমির প্রধান শিক্ষক জনাব সরওয়ার আলম , সংস্থার প্রতিষ্টাতা ও চেয়ারম্যান জনাব মোহাম্মদ মিজানুর রহমান  , স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান ও প্রতিষ্টাতা সদস্য জনাব আব্দুল মালেক শাকির , কার্যকরী সভাপতি জনাব জুবাইরুল ইসলাম , সিঃ সহ-সভাপতি জনাব আবুল হাশেম শাহ , সাধারণ সম্পাদক জনাব আবু তৈয়ব , অর্থ সম্পাদক জনাব ইয়াছিন আরাফাত , সদস্য জনাব আমজাদ হোসেন , মাওলানা নুরুল আমিন ফারুকি , মোহাম্মদ রিদুয়ান প্রমূখ।

স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ' এর সদস্য সংগ্রহ চলছে

ছবি
 সদস্য আহবান... স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ এর সদস্য হয়ে আপনিও অসহায় জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে পারবেন- ইনশাআল্লাহ।  দশে মিলে করি কাজ , হারি-জিতি নাহি লাজ।  আসুন , একসাথে হাতে-হাত রেখে।  দেশ ও সমাজের কল্যাণে কাজ করি।  সদস্য হওয়ার জন্য যা লাগবে... ১) আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি নম্বর।  ২) ব্লাডগ্রুপ।  ৩) অনলাইন ফরম বা সাধারণ ফরমে আবেদন।  ৪) অনলাইন ফরমে আবেদন সম্পন্ন করার পর , নিম্নে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে পাসপোর্ট সাইজের এক কপি ছবি প্রদান করতে হবে।  বিঃদ্রঃ সাধারণ ফরমের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপ ছবি প্রদান করতে হবে।  যোগাযোগ... অনলাইন ফরমঃ  এখানে ক্লিক করুন হোয়াটসঅ্যাপঃ ০১৯২৫-৯৭৩৮৭৭ ফেসবুক পেইজঃ  https://www.facebook.com/scsfamilybd

পবিত্র মহাগ্রন্থ আল-কোরআনের ভবিষ্যৎ তারকাদের সম্মানার্থে খাবার বিতরণ

ছবি
প্রোগ্রামের স্থীর চিত্র  শুক্রবার   ২৩-০৯-২০২২ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের অন্তর্গত ৫নং ওয়ার্ডের আওতাধীন মধ্যম পহরচাঁদা হেফজখানা ও এতিমখানা এবং দারুল কোরআন হেফজখানা ও হযরত মেহেদী শাহ (রহ.) এতিমখানার ছাত্রদের সম্মানার্থে একবেলা খাবারের (বিরানি) আয়োজন- ২০২২ সফলভাবে সম্পন্ন করেন স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ।  সংস্থার প্রতিনিধি এবং স্ব স্ব প্রতিষ্টানের পরিচালক ও শিক্ষকের উপস্থিততে ছাত্রদের মাঝে এই খাবার বিতরণ করেন স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ। এসময় সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ' এর পৃষ্ঠপোষক জনাব মুরাদ উদ্দিন চৌধুরী , প্রতিষ্টাত ও চেয়ারম্যান জনাব মোহাম্মদ মিজানুর রহমান , নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবু তৈয়ব , স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান জনাব আব্দুল মালেক শাকির , সহ-প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আলাউদ্দিন , সাধারণ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল্লাহ , মোহাম্মদ রিদুয়ান , মোহাম্মদ আরিফ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যম পহরচাঁদা জামে মসজিদের খতিব জনাব মাওলানা ইসমাঈল হোসেন আজাদী , দারুল কোরআন  হেফজখানা ও হযরত মেহেদী...

এসসিএস পরিবারের স্বপ্নদ্রষ্টার শুভ জন্মদিন

ছবি
জন্মদিনের শুভেচ্ছা ফটো স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ' এর স্বপ্নদ্রষ্টা প্রতিষ্টাতা চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান'এর ২৬ তম জন্মদিন আজ। ১৯৯৬ সালের ২০ জুলাই কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওতাধীন শান্তি নগর গ্রামে এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।  আজকের এই শুভ দিনে স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ' এর পক্ষ থেকে স্বপ্নদ্রষ্টার প্রতি জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।  আপনার আগামীর দিনগুলো হোক সুন্দর সমৃদ্ধ ও মসৃণ এবং এসসিএস পরিবার আপনার হাত ধরেই এগিয়ে যাক আরো বহুদূর , মহান আল্লাহর দরবারে এই কামনা করি - আমিন।  Facebook Twitter Instagram Youtube Facebook Group Facebook Group (Blood Unit)

ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

ছবি
খাবার বিতরণের কিছু দৃশ্য  দক্ষিণ চট্টলার অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা তরুণ প্রজন্ম দ্বারা পরিচালিত স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ' এর ৪র্থ প্রতিষ্টাবার্ষীকি উপলক্ষে "আপনজনদের সাথে একবেলা আহার" ইভেন্ট আজ শুক্রবার জুমা’র নামাজের পর চট্টগ্রাম মহানগর ২ নং গেইট ষোলশহর এলাকায় অনুষ্ঠিত হয় ।  স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ' এর প্রতিষ্টাতা চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান' এর সার্বিক তত্বাবধানে এবং সংস্থার মহানগর স্বেচ্ছাসেবক টিমের মাঠ ব্যবস্হাপনায় এই ইভেন্ট সফলভাবে সম্পন্ন করা হয়- আলহামদুলিল্লাহ । Facebook Twitter Instagram YouTube Facebook Group Facebook Group (Blood Unit)

এসসিএস পরিবারের দুই সদস্যের স্বেচ্ছায় রক্তদান

ছবি
মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ'এর দু'জন স্বপ্ন সারথি গত ০৭ জুলাই ২০২২ তারিখে চট্টগ্রাম ও চকরিয়াতে ভিন্ন ভিন্ন রোগীকে স্বেচ্ছায় রক্তদান সম্পন্ন করেন।  সিঃ সহ-সভাপতির রক্তদান চকরিয়া জম জম (প্রাঃ) হাসপাতালে সকাল ১১ ঘটিকার সময় রক্তশুন্যতায় আক্রান্ত এক শিশুকে বি+(পজিটিভ) এক ব্যাগ রক্তদান করেন স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ'এর নির্বাহী কমিটির সিঃ সহ-সভাপতি শাহজাদা আবুল হাশেম শাহ্ । মানবতার কল্যাণে ১৩ তম বারের মতো স্বেচ্ছায় রক্তদান সম্পন্ন করেন তিনি ।  প্রতিষ্টাতা চেয়ারম্যান এর রক্তদান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ১৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ব্লাড ক্যান্সার আক্রান্ত এক অসহায় রোগীকে রাত ১০ ঘটিকায় এ+(পজিটিভ) স্বেচ্ছায় রক্তদান করেন স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ'এর প্রতিষ্টাতা চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান । এই দানের মধ্যে দিয়ে মানবতার কল্যাণে ৪র্থ বারের মতো স্বেচ্ছায় রক্তদান করেন করেন ।  দু'জন রক্তদাতা এবং উভয়ের রোগীদের জন্য এসসিএস পরিবারের পক্ষ থেকে শুভ কামনা , মহান আল্লাহ এই দানকে কবুল করুক- আমিন।  Facebook Twitter Instagram Yo...

দেশ জয়ী হাফেজ আব্দুল্লাহ আল-আরাফাত'কে সম্মাননা প্রদান

ছবি
সম্মাননা তুলে দিচ্ছেন প্রধান অতিথি ও প্রধান আলোচক ইসলাহ সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত সারাদেশ ব্যাপি অনলাইন ভিত্তিক ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা "সুরের ছন্দে আমিই সেরা" কোরআন তেলাওয়াত বিভাগে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করায় হাফেজ আব্দুল্লাহ আল-আরাফাত'কে স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ'এর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।  আজ শুক্রবার সেন্ট্রাল পাবলিক স্কুল এন্ড কলেজ (চকরিয়া শাখা) এর ২০২২ শিক্ষাবর্ষের এসএসসি পরিক্ষার্থীদের মাঝে পরিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।  এই অনুষ্ঠানে দেশ জয়ী হাফেজ আব্দুল্লাহ আল-আরাফাতকে সম্মাননা তুলে দেন স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ'এর পৃষ্ঠপোষক জনাব মুরাদ উদ্দিন চৌধুরী এবং সম্মানিত উপদেষ্টা জনাব প্রভাষক সাইফুল ইসলাম । 

স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ'এর পরিক্ষা সামগ্রী বিতরণ

ছবি
পরিক্ষা সামগ্রী তুলে দিচ্ছেন প্রধান অতিথি , প্রধান আলোচক , প্রতিষ্টাতা চেয়ারম্যান।  "শিক্ষার আলোতে আলোকিত হোক পুরো পৃথিবী" এই স্লোগান নিয়ে সেচ্ছাসেবী সংস্থা স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ'এর উদ্যোগে আজ শুক্রবার সকাল ১০-৩০ মিনিটে সেন্ট্রাল পাবলিক স্কুল এন্ড কলেজ (চকরিয়া ক্যাম্পাস) এর ২০২২ শিক্ষাবর্ষের এসএসসি পরিক্ষার্থীদের মাঝে পরিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  প্রধান অতিথি জনাব মুরাদ উদ্দিন চৌধুরী  পরিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ'এর পৃষ্ঠপোষক ও বিশিষ্ট শিক্ষানুরাগী এবং মানবাধিকার কর্মী জনাব মুরাদ উদ্দিন চৌধুরী ।  প্রধান আলোচক জনাব প্রভাষক সাইফুল ইসলাম  প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ'এর সম্মানিত উপদেষ্টা ও গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জনাব প্রভাষক সাইফুল ইসলাম ।  সিঃ সহ-সভাপতি জনাব আবুল হাশেম শাহ  বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ'এর সিঃ সহ-সভাপতি জনাব আবুল হাশেম শাহ ।  সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ...
ছবি
স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ' এর উদ্যোগে আয়োজিত অমর একুশে ফেব্রুয়ারি  উপলক্ষে কুইজ প্রতিযোগিতা-২০২২ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কিছু স্থির চিত্র নিয়ে ভিডিও ।  ভিডিও ২নং 

কুইজ প্রতিযোগিতা-২০২২ বিজয়ীদের পুরস্কার বিতরণ

ছবি
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।  ১ম স্থান অধিকারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে  আজ সকালে উত্তর হারবাং উচ্চ বিদ্যালয়ের হয়ে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ পরিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ।  উত্তর হারবাং উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত একুশের আলোচনা সভার অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ' এর স্থায়ী কমিটির সিঃ কো-চেয়ারম্যান আব্দুল মালেক শাকির , সাধারণ সম্পাদক মোঃ আবু তৈয়ব , অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বেলাল আহমদ প্রমুখ ।  আলোচনা সভার অনুষ্ঠানে সংস্থার প্রতিনিধিরা কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়া হযরত শাহ আব্দুল মালেক (রহ.) একাডেমির শিক্ষার্থীদের পুরস্কার সমূহ প্রতিষ্টানের শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয় ।  শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়  কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হযরত আব্দুল কাদের জিলানী  (রহ.) একাডেমির শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ পরিক্ষার্থীদের পুরস্কার স...

পৃষ্ঠপোষক হিসেবে পূণরায় সম্মতি প্রদান করলেন জনাব মুরাদ উদ্দীন চৌধুরী

ছবি
স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ এর  পৃষ্ঠপোষক হিসেবে পূণরায় সম্মতি প্রদান করলেন বিশিষ্ট সমাজসেবক , শিক্ষানুরাগী ও মানবাধিকার কর্মী জনাব মুরাদ উদ্দীন চৌধুরী।  মুরাদ উদ্দীন চৌধুরী  গতকাল ১৪-০১-২০২২ ইংরেজী চট্টগ্রামস্হ বাসভবনে এই সম্মতি প্রদান করেন জনাব মুরাদ উদ্দীন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ এর প্রতিষ্টাতা চেয়ারম্যান জনাব মোহাম্মদ মিজানুর রহমান এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আলাউদ্দিন।  এসময় সম্মতি প্রদান স্বাক্ষরের পাশাপাশি সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা ও উপদেষ্টা কমিটির পূণর্গঠন বিষয়ে আলোচনা করা হয়।  স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ                     একটি স্বেচ্ছাসেবী সংস্থা 

স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ এর সাধারণ সদস্য সংগ্রহ চলছে

ছবি
স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ' মানবতার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সাধারণ সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। এই সংস্থা ২০১৮ সাল থেকে বিভিন্ন মানবতার কাজ পরিচালনা করে আসছে। সাধারণ সদস্য সংগ্রহের মাধ্যমে মানবিক কাজকে আরো বৃহৎভাবে ছড়িয়ে দেওয়ায় স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ এর মূল লক্ষ।  সাধারণ সদস্য হওয়ার আবেদন করতে যা যা লাগবে... ১) সদ্য তোলা ২কপি পাসপোর্ট সাইজের ছবি  ২) জন্ম-নিবন্ধন বা এনআইডি কার্ডের ফটোকপি  ৩) আবেদন ফিঃ ৫০/- পরিশোধ করতে হবে  ৪) সংস্থা কর্তৃক অনুমোদিত অনলাইন ফরম বা সদস্য ফরম দ্বারা আবেদন করতে হবে ।  #আবেদন ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুনঃ  মোহাম্মদ আবু তৈয়ব  সাধারণ সম্পাদক - স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ।  মোবাইল নম্বরঃ ০১৭৩৩৭৮৩৯৬৫ মোহাম্মদ ইয়াছিন আরাফাত  অর্থ সম্পাদক - স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ।  মোবাইল নম্বরঃ ০১৮৬১৩৯৯২৬২ অফিসিয়াল সদস্য ফরম Facebook.com/scsfamilybd Twitter.com/Scsfamilybd2018 Instagram.com/scsfamilybd স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ                ...

স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্থায়ী ও নির্বাহী কমিটির যৌথ সভা অনুষ্ঠিত

ছবি
মনোগ্রাম  গত ০৮/০১/২০২২ ইংরেজী বিকাল ৫ ঘটিকার সময় স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্থায়ী কমিটি ও কার্যনির্বাহী কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত যৌথ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নিম্নেউল্লেখিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয় ।  ০১) ২০২২ বর্ষের এসএসসি পরিক্ষার্থীদের মাঝে পরিক্ষা সামগ্রী বিতরণ।  ০২) আসন্ন রমজান মাসে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ পোশাক বিতরণ।  ০৩) স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ এর গঠনতন্ত্র বাৎসরিক যাচাই-বাছাই ও অনুমোদন।  ০৪) সংস্থার নাম স্বপ্ন ছোঁয়া সংগঠন-এসসিএস থেকে স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ " পরিবর্তন ও অনুমোদন।  যৌথ সভায় সভাপতিত্ব করেন স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ এর প্রতিষ্টাতা চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সিঃ কো-চেয়ারম্যান আব্দুল মালেক শাকির , কো-চেয়ারম্যান শাহজাহান শাহ , নির্বাহী কমিটির সিঃ সহ-সভাপতি আবুল হাশেম শাহ , সাধারণ সম্পাদক আবু তৈয়ব সহ কমিটির সদস্যরা।  Facebook.com/Scsfamilybd Twitter.com/Scsfamilybd2018 Instagram.com/Scsfamilybd স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ         ...

কেন্দ্রীয় স্থায়ী কমিটি অনুমোদন

ছবি
স্বপ্ন ছোঁয়া সংগঠন-এসসিএস' এর সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় স্থায়ী কমিটি অনুমোদন করলেন প্রতিষ্টাতা চেয়ারম্যান জনাব মোহাম্মদ মিজানুর রহমান ।  ০১) মোঃ আব্দুল মালেক শাকির - সিঃ কো-চেয়ারম্যান  ০২) মোঃ আলাউদ্দিন - কো-চেয়ারম্যান  ০৩) শাহজাহান শাহ - কো-চেয়ারম্যান  ০৪) এহছানুল হক সাঈদ - সদস্য  ০৫) মোহাম্মদ জসিম উদ্দিন - সদস্য  নবগঠিত কেন্দ্রীয় স্থায়ী কমিটির সকল সদস্যদের জন্য রইলো শুভ কামনা । 

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন

ছবি
স্বপ্ন ছোঁয়া সংগঠন-এসসিএস' এর সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য জনাব জুবাইরুল ইসলাম কে কার্যকরী সভাপতি ও জনাব আবু তৈয়ব কে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (আংশিক) অনুমোদন করলেন প্রতিষ্টাতা চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান ।  ০১) মোঃ জুবাইরুল ইসলাম - কার্যকরী সভাপতি  ০২) আবুল হাশেম শাহ - সিঃ সহ-সভাপতি  ০৩) মোঃ আবু তৈয়ব - সাধারণ সম্পাদক  ০৪) মোঃ ইয়াছিন আরাফাত - অর্থ সম্পাদক  ০৫) মোঃ আলাউদ্দিন - সাংগঠনিক সম্পাদক (০১) নবগঠিত এই কমিটির সকল সদস্যদের জন্য রইলো শুভ কামনা । 

এসসিএস পরিবারের প্রতিষ্টাতা ও চেয়ারম্যান এর ৩য় তম রক্তদান

ছবি
  ৩য় তম রক্তদান করলেন এসসিএস পরিবারের প্রতিষ্টাতা ও চেয়ারম্যান 

এসসিএস পরিবারের পরিক্ষা সামগ্রী বিতরণ

ছবি
এসসিএস পরিবার কর্তৃক আয়োজিত এসএসসি পরিক্ষা ২০২১ইং পরিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে । আজ সকালে পূর্ব হারবাং আদর্শ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে পরিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  পরিক্ষা সামগ্রী গ্রহন করছেন এক শিক্ষার্থী পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে পরিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসসিএস পরিবারের পৃষ্ঠপোষক জনাব মুরাদ উদ্দীন চৌধুরী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারবাং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান মুজিব , পূর্ব হারবাং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শেখ আহমদ , শিক্ষক মোহাম্মদ আসিফ ও আবদুল আল মামুন প্রমূখ।  বক্তব্য রাখছেন মুরাদ উদ্দীন চৌধুরী  আরো উপস্থিত ছিলেন এসসিএস পরিবারের সদস্য জনাব আবুল হাশেম শাহ , জনাব ইয়াছিন আরাফাত , জনাব মোহাম্মদ আবু তৈয়ব ।  বক্তব্য রাখছেন মুজিবুর রহমান মুজিব  শুভেচ্ছা বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে পরিক্ষা সামগ্রী বিতরণ করেন সম্মানিত অতিথিরা।  পরিক্ষা সামগ্রী গ্রহণ করছেন এক শি...