সড়ক দুর্ঘটনায় নিহত মাওলানার পরিবারের পাশে স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ।



চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের আওতাধীন পাত্তারাঝিরি এলাকার বাসিন্দা সড়ক দুর্ঘটনায় নিহত মাওলানা ইসমাইল হোসেন সিদ্দিকীর পরিবারের পাশে দাড়িয়েছে মানবতার প্লাটফর্ম স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ। 


আজ (শুক্রবার) জুমার নামাজের পূর্বে নিহতের বাড়িতে যান স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ'এর প্রতিনিধিদল। নিহত মাওলানার ছোট সন্তান ও পরিবারের খোঁজ খবর নেন প্রতিনিধিরা। সংস্থার প্রতিনিধি দলে ছিলেন পৃষ্টপোষক জনাব মুরাদ উদ্দিন চৌধুরী , প্রতিষ্টাতা ও চেয়ারম্যান জনাব মোহাম্মদ মিজানুর রহমান  , স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান ও প্রতিষ্টাতা সদস্য জনাব আব্দুল মালেক শাকির , সিনিয়র সহ-সভাপতি জনাব আবুল হাশেম শাহ , সাধারণ সম্পাদক জনাব আবু তৈয়ব , সদস্য জনাব আমজাদ হোসেন ও মোহাম্মদ রিদুয়ান। 


স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে নিহত মাওলানার সন্তান ও ভাইয়ের হাতে পবিত্র রমজান মাস উপলক্ষে ১৫ দিনের ইফতার সামগ্রী তুলে দেন পৃষ্টপোষক জনাব মুরাদ উদ্দিন চৌধুরী সহ প্রতিনিধি দলের সদস্যরা।  নিহত মাওলানা ইসমাইল হোসেন সিদ্দিকী স্থানীয় মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্ট

এসসিএস পরিবারের পরিক্ষা সামগ্রী বিতরণ

মুরাদ উদ্দিন চৌধুরী শিক্ষা বৃত্তি - ২০২৩ পরিক্ষা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

ডিএইচএল কর্তৃক পুরস্কারে ভূষিত হলেন এসসিএস' এর পৃষ্ঠপোষক

এসসিএস পরিবারের স্বপ্নদ্রষ্টার শুভ জন্মদিন

স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ এর সাধারণ সদস্য সংগ্রহ চলছে

এসসিএস পরিবারের দুই সদস্যের স্বেচ্ছায় রক্তদান